
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়ায় মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় বিতর্কিত মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।
সভায় বক্তৃতাকালে নুরুল হক নুর বলেন, “আওয়ামী লীগ এখন একটি মরা লাশ। জনগণের স্বার্থকে কবর দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল ।
“দেশে গণতন্ত্র এখন নামমাত্র। বিরোধী দল ও মতকে দমন করার জন্য সরকার প্রশাসন ও জনগণের স্বার্থকে কবর দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল।তাই দেশের মানুষও আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।গণঅধিকার পরিষদের সভাপতি আর বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জন আক্ঙাখার বাংলাদেশ বিনির্মাণে জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে।বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় বিশেষ ঘোষণায় নুরুল হক নুর রংপুর-১ আসনের উচ্চতর পরিষদ সদস্য এবং গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
সভার প্রধান অতিথি ও অতিথিবৃন্দ:প্রধান অতিথি: নুরুল হক নুর, সভাপতি, গণঅধিকার পরিষদ।
সম্মানিত অতিথি: ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র, গণঅধিকার পরিষদ।সভাপতি: হানিফ খান সজীব, উচ্চতর পরিষদ সদস্য এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী, গণঅধিকার পরিষদ।সঞ্চালনায়: শেরে খোদা আসাদুল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, রংপুর জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসুদ রানা মোন্নাফ সাংগঠনিক সম্পাদক, গণঅধিকার পরিষদ, রংপুর বিভাগ।ইব্রাহীম খোকন রংপুর বিভাগীয় সমন্বয়ক ও সহ-দপ্তর সম্পাদক, গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি।। হাজী মোঃ কামাল হোসেন কার্যকরী সদস্য, গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি। আমিনুল ইসলাম কার্যকরী সদস্য, গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি। এরশাদুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, দুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। মামুনুর রশিদ সহ-সভাপতি, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি।
রাকিবুল ইসলাম শিশির সাংগঠনিক সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, রংপুর বিভাগসহ নেতৃবৃন্দ।
Related