


রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় সাংবাদিক সোসাইটি’র আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমেই সোমবার (২০জানুয়ারি) বিকেলে উপজেলা হলরুমে আত্মপ্রকাশমূলক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়ায় সংবাদ ও সাংবাদিকতার সাথে জড়িত থাকা ব্যক্তি বর্গের সমন্বয়ে ইতিপূর্বে সাতটি সাংবাদিক সংগঠন থাকলেও যুগোপযোগী ও তারুণ্য দীপ্ত সাংবাদিকদের প্রগতিশীল চিন্তা-চেতনাকে সমন্বিত কর্মকাণ্ডকের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যেই সাংবাদিক সোসাইটির আত্মপ্রকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, রংপুর মহানগর বকসা বিদ্যাশ্রমের প্রতিষ্ঠাতা রেজাউল করিম, উপজেলা সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রামাণিকসহ সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা । আর এই মহৎ পেশাকে গঙ্গাচড়ায় আরো গতিশীল করতে গঙ্গাচড়া সাংবাদিক সোসাইটি আগামী দিনে বিশেষ ভূমিকা রাখবে।
সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকসহ সমাজের সকলের পাশে ইতিবাচক দৃষ্টি ভঙ্গি নিয়ে কাজ করবে এবং সেই ভাবনার শুভ সূচনা হিসেবে সিনিয়র সাংবাদিক জাকিউল আলম মন্টুর হাতে উপহার স্বরূপ আর্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকদরা দিমরাত পরিশ্রম করে সমাজের বিভিন্ন বিষয়ে অসমান্য অবদান রেখে যাচ্ছেন। কিন্তু তাদের পারিশ্রমিকের জায়গাটি অনেকাংশে শূন্য। আপনারা গঙ্গাচড়ায় সাংবাদিক ঐক্য গড়ে তুলতে পারলে আমি আমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে কাজ করব।