1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। গঠনতন্ত্র সংশোধন করার জন্য নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে একটি কমিটিও করা হয়েছিল। নাজমুল আবেদিনের নেতৃত্বাধীন কমিটি গঠনতন্ত্র সংশোধন করা নিয়ে একটি প্রস্তাবও তৈরি করেছিল। তবে সেই প্রস্তাব ফাঁস হয়ে যাওয়ার পরই এর বিপক্ষে প্রতিবাদ জানান ঢাকার ক্লাব ক্রিকেটের কর্তারা। তারই ধারাবাহিকতায় এবার সেই কমিটি স্থগিত ঘোষণা করেছে বিসিবি।

 

(শনিবার) বোর্ড সভায় বসেছিল বিসিবি। যেখানে গঠনতন্ত্র সংশোধন কমিটি নিয়েও আলোচনা হয়েছে। এ নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।

 

 

ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব করেছিল গঠনতন্ত্র সংশোধন কমিটি। তবে তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান ক্লাব কর্তারা। এমন কি এর প্রতিবাদে ঢাকার ক্লাবগুলো লিগ বর্জনের ঘোষণাও দেয়। এ কারণে এখনো শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )