1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে জামতলায় ওভারব্রিজের দাবিতে মনববন্ধন ও মহাসড়ক অবরোধ! | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

পীরগঞ্জে জামতলায় ওভারব্রিজের দাবিতে মনববন্ধন ও মহাসড়ক অবরোধ!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার জামতলা নামক স্থানে ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ব্যানারে সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে মহাসড়কের জামতলায় ঘন্টাব্যাপী শত শত যানবাহন আটকে পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের সাথে মোবাইল ফোনে কথা বললে অবরোধ তুলে নেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন- পীরগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মিজানুর রহমান ও আব্দুল মান্নান তালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেলিন মিয়া ও রাকিব ইসলাম, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্্রাসার আব্দুল করিম সরকার, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম শফু, সাজেদুল ইসলাম খাঁন প্রমুখ। জামতলা নামকস্থানের পশ্চিমদিকে পীরগঞ্জ মহাবিদ্যালয় ও জামতলা হাট।

 

 

পুর্বদিকে জামতলা মদিনাতুল উলুম মাদ্্রাসাসহ কয়েকটি মহিলা কওমী মাদ্্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৩ সহস্্রাধিক শিক্ষার্থী রয়েছে। বর্ণিত স্থানের দক্ষিণ-পশ্চিম কোনের সড়ক দিয়ে উপজেলা সদরে প্রবেশমুখ।উত্তর-পূর্ব কোনের সড়ক দিয়ে শানেরহাট, মিঠিপুর, পাঁচগাছি ইউনিয়ন ও মিঠাপুকুরের বৈরাতির হাজার হাজার মানুষের চলাচল। মহাসড়কের নকশায় ওভারব্রিজ না থাকায় আশ্চার্য হয়ে দীর্ঘদিন ধরে ওভারব্রিজের দাবি করে আসছিল এলাকাবাসী। উল্লেখ্য, এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে নিহতের পাশাপাশি আহত হচ্ছেন অনেকে। অধিকাংশ দুর্ঘটনা রাস্তা পারাপারে ঘটলেও প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠে। গত ২৭ জানুয়ারী বর্ণিত স্থানে দু’ই মোটরসাইকেলে সংঘর্ষ ঘটে। এতে পাঁচগাছির ইউপি’র দশমৌজা পানেয়া গ্রামের আতোয়ারের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সুযোগপ্রাপ্ত মোজাহিদ মিয়া (১৭) ঘটনাস্থলে ও উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুসের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বয়ক আনিছুর রহমান রানু (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে।

 

এখনও গুরুত্বর আহত উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল করিম (৪২) ও পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )