1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 ভিপি নূরের জন্মদিন উপলক্ষে গঙ্গাচড়ায় গণঅধিকার পরিষদ শীতবস্ত্র বিতরণ  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

 ভিপি নূরের জন্মদিন উপলক্ষে গঙ্গাচড়ায় গণঅধিকার পরিষদ শীতবস্ত্র বিতরণ 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের জন্মদিন উপলক্ষে গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক  হানিফ খান সজীবের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন  জেলা যুগ্ম সদস্য সচিব ফাহিমুল ইসলাম নয়ন,  জেলা যুগ্ম সদস্য সচিব কেবলাজান সজিব,উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আব্দুল মোত্তালেব, সদস্য ইমরান আলী সরকার কায়কো সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুধীজন।
শীতবস্ত্র পাওয়া উচ্ছসিত  সাধারণ মানুষ নুরুল হক নূরের জন্য দেয়া করে বলেন,আমাদের মতো অসহায় মানুষের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করায়  আল্লাহ নুরের ভালো করুক। বিতরণ শেষে হানিফ খান সজিব বলেন, ভিপি নুরুল হক নূর আমার প্রাণ প্রিয় নেতা। তাঁর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা নেতৃবৃন্দের এই মহতী উদ্যোগের জন্য আমি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )