1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

রৌমারীতে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ১টি ভারতীয় গরুসহ ফরহাদ হোসেন ওরফে সাদ্দাম (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর এলাকায় ভারতীয় গরুসহ তাকে আটক করা হয়।

আটক ফরহাদ হোসেন ওরফে সাদ্দাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর এলাকার আফতার হোসেনের ছেলে। বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪-এমপি থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর নামক এলাকায় অভিযান চালায় দাঁতভাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় ১টি গরুসহ ফরহাদ হোসেন ওরফে সাদ্দাম নামের এক চোরাকাবারিকে আটক করা হয়।  গরুটির সিজার মূল্য এক লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল রৌমারী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )