1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আগরতলা মিশনে কাল থেকে ভিসা সেবা চালু করছে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আগরতলা মিশনে কাল থেকে ভিসা সেবা চালু করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ জন দেখেছেন

ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনার কার্যালয়ে ভিসা ও কনস্যুলার সেবা প্রদান শুরু হতে যাচ্ছে বুধবার থেকে।আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা।এরপর নিরাপত্তাহীনতা জনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ রেখেছিল বাংলাদেশ। ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবও করে। আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়া হয়।

 

হামলার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয় জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় কয়েকজনকে। সহকারী হাইকমিশনে হামলা হওয়ার পর ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। এক মাস পর ৭ জানুয়ারি তিনি নিজ কর্মস্থলে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )