1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গংগাচড়ায় জমি নিয়ে হামলায় আহত থানায় অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

গংগাচড়ায় জমি নিয়ে হামলায় আহত থানায় অভিযোগ

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৯ জন দেখেছেন
রংপুরের গংগাচড়া উপজেলার তালুক ভূবন এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামাকে আসামি করে গংগাচড়া মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মোছা. ছায়রা বেগমের অভিযোগ, তার স্বামী সৌদি আরবে কর্মরত থাকায় আসামিরা স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার দিন (৫ ফেব্রুয়ারি) বিকেল আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে বেড়া-খুঁটি স্থাপন শুরু করে। বাঁধা দিলে আসামিরা হামলা চালিয়ে ছায়রা বেগমসহ তার মেয়ে লিজা খাতুন, ননদ এশরা খাতুন ও মায়া বেগমকে এলোপাতাড়ি মারধর করে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, হামলার সময় ছায়রা বেগমকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং তার মেয়ে ও ননদের শ্লীলতাহানি করা হয়। এছাড়া, আসামিরা বাড়ি ঘর ভাঙচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে ঢুকে ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ছায়রা বেগম ও তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন,   এজাহার মামলার যোগ্য হলেই মামলা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )