1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে অবৈধ ইট ভাটা বন্ধ ক‌রে দিল প্রশাসন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

উলিপুরে অবৈধ ইট ভাটা বন্ধ ক‌রে দিল প্রশাসন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত ব‌সি‌য়ে এসএবি নামে একটি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বি‌কে‌লে উপজেলা প্রশাসন আদালত প‌রিচালনা ক‌রেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদার রহমান বকুলের এসএবি ইট ভাটাটি পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হ‌য়ে আস‌ছিল। আজ (বৃহস্প‌তিবার) অ‌ভিযান চা‌লি‌য়ে ভাটার কিলন (চুল্লি) ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থায়ীভা‌বে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোনো ইট ভাটা চলতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ব‌লেও জানান তি‌নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )