1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইসলামী আন্দোলন রংপর মহানগরী নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ইসলামী আন্দোলন রংপর মহানগরী নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪০ জন দেখেছেন

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিটি বাজার আইবিএ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম।

 

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা এম হাসিবুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের প্রধান উপদেষ্টা মুহা:শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাও নুর মোহাম্মদ জিহাদী,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর মুহা. আবু রায়হান আল- বিরুনী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রংপুর মহানগরের সভাপতি মাও মুসলিম উদ্দিন জিহাদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি মাও: জয়নাল আবেদীন।

 

বক্তারা এ সময় রংপুর মহানগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোয়ার উঠেছে বলে সবাইকে এই দলের হয়ে কাজ করার আহবান জানান। উল্লেখ্য গত ২৪ জানুয়ারি সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী ও আমিরুজ্জামান পিয়ালকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )