1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সরকারি রাস্তা খননে শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর ইউএনও'র প্রতিবেদন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সরকারি রাস্তা খননে শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর ইউএনও’র প্রতিবেদন

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ জন দেখেছেন
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু তদন্ত ছাড়া সেচ পাইপ অনুমোদন, বিএডিসি সেচ এরিয়ায় পাইপ লাইন বসানো এবং সরকারী বাঁধা – নিষেধ উপেক্ষা করে  পাকা রাস্তা খনন  করে, পাইপ স্থাপন যা সরকারি বিধিমালা লঙ্খন এবং এই বিষয়টি তুলে ধরে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর  জন মনে ক্ষোভ দেখা দিলে, ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উপজেলা নির্বাহী অফিসার বরাবর উপজেল এলজিইডি একটি লিখিত তদন্ত প্রতিবেদন দেয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)-এর জেলা প্রশাসক বরাবর প্রেরিত প্রতিবেদন অনুযায়ী, বড়বিল ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণ পানাপুকুরগামী এলজিইডির অন্তর্ভুক্ত পাকা রাস্তায়  সেচ পাইপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে কিন্তু রাস্তাটি এলজিইডির আইডিভূক্ত হওয়ায় এলজিইডি কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল, যা নেয়া হয়নি যা বে আইনি কর্মকাণ্ড হিসেবে পরিগনিত। রাস্তা কেটে সেচ পাইপ স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যার সৃষ্টি করেছে বা ভবিষ্যতে করবে ।
স্থানীয়রা অভিযোগ করছেন, জনবহুল এই রাস্তা দিয়ে সব সময় ভারি জানবাহন চলাচল করে, রাস্তার ভিতর খনন করে মাটি সরিয়ে পাইপ স্থাপন করার কারণে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। পাশাপাশি  যেখানে আগে থেকেই বিএডিসি অনুমোদিত চারটি  সেচ রয়েছে, সেখানে বরেন্দ্র কতৃপক্ষ কেন যাচাই বাছাই না করে দেখেই সরকারী অর্থ অপচয় করে  নতুন করে  পাইপ লাইনের অনুমোদন দিয়েছে?  আর সরকারি নিষেধ অমান্য করে কেনই বা বরেন্দ্র জেলা প্রকৌশলী বে – আইনিভাবে  নিজেই রাস্তা খননের অনুমতি প্রদান করলেন?  অথচ বাস্তবতায় পুরো কর্মকান্ডই অপ্রয়োজনীয় এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনসাধারণের মধ্যে।
বরেন্দ্র উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুত রায় বলেন,যে এলাকায় নতুন করে পাইপ লাইন অনুমোদন দেয়া হয়েছে, সেই এরিয়ায় বিএডিসি  অনুমোদিত সেচ আছে এটা আমার জানা ছিল না।  অনুমোদন প্রত্যাশীরা সেই তথ্য আমার কাছে গোপন করেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প উত্তরাঞ্চলের পরিচালক হাবিবুর রহমান বলেন, যে এলাকায় সরকারি  অনুমোদিত সেচ রয়েছে, সেখানে বরেন্দ্রের পাইপ লাইন যাওয়ার সুযোগ নেই। এটা নীতি বিরুদ্ধ। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল  বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। “
এ বিষয়ে এলজিইডি  রংপুর বিভাগীয় নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, অনুমতিহীন রাস্তা কাটায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )