


দুই দিনের সফরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কির্স্টিন ড্যামকজার।
সফরকালে জাতিসংঘের সহকারী মহাসচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে একত্রিত হবেন, যেখানে ইউএনওপিএস এরইমধ্যে স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই অবকাঠামোর মতো সেক্টরগুলোতে সহযোগিতা করছে।