1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৩৬ জন চুক্তিবদ্ধ কোচ-ফুটবলার দ্বন্দ্ব মেটানোর আগেই | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

৩৬ জন চুক্তিবদ্ধ কোচ-ফুটবলার দ্বন্দ্ব মেটানোর আগেই

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ জন দেখেছেন

কোচ পিটার বাটলার ইস্যুতে ১৮ জন নারী ফুটবলার অনুশীলন বর্জন করে চলছেন। এই সমস্যার সুনির্দিষ্ট সমাধানের আগেই বাফুফে ৩৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছেন। সেসব ফুটবলারদের সঙ্গে আজ (সোমবার) আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে বলে জানা গেছে। যদিও এ নিয়ে এখনও সরাসরি কোনো বিবৃতি বা বক্তব্য দেয়নি ফেডারেশন

২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাফুফের চুক্তির আওতায় ছিলেন ৩১ ফুটবলার। সেই ৩১ জনের মধ্যে আনাই মুঘিনি এবার ক্যাম্পে আসেননি। বাকি ৩০ জনের মধ্যে সাবিনা, সানজিদা, কৃষ্ণাসহ মোট ১৮ জন কোচ বাটলারের অনুশীলন বর্জন করে চলছেন। সিনিয়র দলে থাকা ১২ জনের সঙ্গে বিকেএসপি ও আর্মিতে থাকা বয়সভিত্তিক খেলোয়াড়দের ক্যাম্পে উঠিয়েছে বাফুফে। আজ চুক্তিবদ্ধ হওয়া ৩৬ জনের প্রায় সবাই জুনিয়র ফুটবলার।

 

বিদ্রোহী ১৮ ফুটবলারের বাফুফের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। তাদের চুক্তিপত্রও নাকি প্রস্তুত রয়েছে, তারা যদি বাটলারের অধীনে অনুশীলনে ফিরেন, তখন তারা এই চুক্তির আওতায় আসবে বলে জানা গেছে ফেডারেশনের এক ঘনিষ্ঠ সূত্রে। তবে সাবিনারা এখনও বাটলারকে বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। সমস্যা সমাধানের আগেই বাফুফের এই কর্মকাণ্ডে আরও হতাশ হয়েছেন তারা।

বাফুফে গত দুই বছর চুক্তিবদ্ধ ফুটবলারদের পারিশ্রমিক সঠিক সময়ে দিতে পারেনি। এ নিয়ে নেতিবাচক শিরোনাম হয়েছে বেশ কয়েকবারই। সাবিনারা যদি অভিমান ভেঙে ফিরে আসেন তখন চুক্তিবদ্ধ ফুটবলার সংখ্যা ৫০–এর বেশি হবে। প্রতি মাসে এত সংখ্যক ফুটবলারকে অর্থ প্রদানের সক্ষমতা বাফুফের রয়েছে কি না সেই প্রশ্ন জেগেছে খোদ ফুটবল ফেডারেশনের মধ্যেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )