1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অপারেশন ‘ডেভিল হান্টে’ গ্রেফতার আরও ৬০৭ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

অপারেশন ‘ডেভিল হান্টে’ গ্রেফতার আরও ৬০৭

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

দেশজুড়ে যৌথ বাহিনীর চালানো বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬০৭ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ১,১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন মোট ১,৭৭৫ জন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপর থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও পাইপগান, দুই রাউন্ডগুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

 

এর আগে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩৪৩ জনের পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গত শনিবার থেকে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )