1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে তারুন্যের উৎসব অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সমাজসেবা অফিসের উদ্যোগে তারুন্যের উৎসব অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

“দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 

উপজেলা সমাজসেবা অফিসার শুভ্রপ্রকাশ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় উপজেলা মৎস্য অফিসার হানিফ উদ্দিন, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফুল ইসলাম, ২৪ জুলাই গণ অভ্যুথানে আহত শিক্ষার্থী তাসমিয়া সহ আরও অনেকেই বক্তব্য দেন। পরে দুস্থ অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )