1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গঙ্গাচড়ায় তাওহিদী জনতার বিক্ষোভ মিছিল | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে গঙ্গাচড়ায় তাওহিদী জনতার বিক্ষোভ মিছিল

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় আল্লাহ ও নবী মুহাম্মদ (সা.)-এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় তাওহিদী মুসলিম  জনতা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর তাকওয়া মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে এবং স্থানীয় মুসলিম তাওহীদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রাখাল রাহা নামের এক ব্যক্তি আল্লাহ ও নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, যা মুসলমানদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। ধর্মীয় বিশ্বাসকে অপমান করা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নয়, বরং সামগ্রিক সামাজিক সম্প্রীতিকে আঘাত করে ।
এছাড়া, র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন আসামিকে ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার কথা বলে আসামির স্ত্রীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে।এসব ঘটনার দ্রুত আইনি প্রতিকার চেয়ে বিক্ষোভকারীরা কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন,সোহেল হাসান গালিব নামে এক ব্যক্তি হয়রত মুহাম্মদ (স) কে ক্ষটাক্ষ করায় তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানান। অন্যথায়, দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এ সময় বক্তব্য রাখেন গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার সুপার অলিউল্লাহ, কোলকোন্দ সাউদ পাড়া দাখিল মাদ্রাসার সুপার রোকনুজ্জামান, যুব নেতা মাজহারুল ইসলাম গাজী, এবং উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইম,শ্রাবণ,আহাদ,জীবনসহ মুসলিম তাওহীদি জনতার নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি তাকওয়া মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গঙ্গাচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )