1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় রমজান উপলক্ষে সওয়াব এর ফুড প্যাকেজ বিতরণ  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

গঙ্গাচড়ায় রমজান উপলক্ষে সওয়াব এর ফুড প্যাকেজ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় বেসরকারি সংস্থা সওয়াব এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় পরিবারের মাঝে (২৮ ফেব্রুয়ারী ) শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২৫০ টি পরিবারকে ফুড প্যাকেজ  বিতরণ করা  হয়েছ। প্রতিটি  প্যাকেজে চাল, ডাল, তেলসহ একটি ছোট পরিবারের জন্য আনুমানিক ১ মাসের খাবার রয়েছে।
ফুড প্যাকেজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রংপুর – ১ গঙ্গাচড়া  আসনের  বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা মানব কল্যান ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা নায়েবুজ্জামান।
মানব কল্যান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য  আশরাফুল আলম,  পাকুরিয়া শরিফের পীরজাদা ফজলে রাব্বী, বেসরকারি সংস্থা সওয়াব এর প্রোগ্রাম অফিসার তানভীর আহমেদ। বিশেষ অতিথি জনাব আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হলে যাকাত ভিত্তিক অর্থ ব্যাবস্থা কায়েম হলে সমাজের সকল অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য দুর হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )