1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে নদী ভাঙন রোধ ও চর মন্ত্রাণালয়ের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

রৌমারীতে নদী ভাঙন রোধ ও চর মন্ত্রাণালয়ের দাবিতে মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙন রোধ ও চর মন্ত্রাণালয়ের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে রৌমারী উপজেলা চর উনয়ন কমিটির আয়াজনে উপজলার চরশৌলমারী ইউনিয়নর ঘুঘুমারী এলাকায় মানববন্ধন পালন করা হয়। পরে চরর মানুষর সাথ এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নেন রৌমারী, চিলমারী ও কুড়িগ্রাম থেকে আগত শতশত মানুষ।

জানা গছ, উপজেলাে চরশৌলমারী ইউনিয়নে গত বন্যায় পানির চাপে শতশত বসতবাড়ি, ফসলিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভ বিলীন হয়ে যায়। এ সময় অন্যের ভিটায় ঠাঁই নিয়ে মানবেতর জীবন-যাপন করেন। এছাড়া ঘুঘুমারী, সুখরবাতি, ইটালুকান্দা, সাহেবের আলগা, চর গেন্দার আলগা, খেওয়ারচর, খেদাইমারী, পশ্চিম বাগুয়ারচর, বাইসপাড়া, বলদমারা, পশ্চিম পাখিউড়া, ফলুয়ার চর, পালেরচর, ধনারচর, দিগলাপাড়া, তিনতলী, বাগুয়ারচর, বাইটকামারী, উত্তর খেদাইমারী, দক্ষিণ খেদাইমারী, উত্তর পাখিউড়া, পশ্চিম খঞ্জনমারাসহ প্রায় ২৫টি গ্রাম নদী ভাঙনের শিকার হয়। এই নদী ভাঙন রোধ ও চরের মানুষের জীবনমান উনয়নে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চর উনয়ন জেলা কমিটির আহবায়ক, শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব আশাফুল হক রুবেল, রৌমারী উপজেলা চর উনয়ন কমিটির আহবায়ক ইমান আলী ইমন, সদস্য সচিব মাস্তাফিজুর রহমান তারা, রৌমারী উপজলা যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু , উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পীসহ আরও অনেকে।

বক্তারা তীব্র ক্ষোপ প্রকাশ করে বলন, আমাদের দাবি নদী ভাঙনের হাত থেকে চরাঞ্চলের অসহায় মানুষদের রক্ষা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে চর মন্ত্রাণালয় চাই, দিতে হবে। অন্যদিকে সর্বহারা মানুষগুলা মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। নদী শাসন করে তাদের বেঁচে থাকার সুযাগ করে দেওয়ার দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )