1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সকল নাগরিক সেবা ফ্রী, ইউপি চেয়ারম্যান দুলু | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সকল নাগরিক সেবা ফ্রী, ইউপি চেয়ারম্যান দুলু

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

দীর্ঘ আইনি লড়াই শেষে জয়ী হয়ে পরিষদের চেয়ারে বসেই নির্বাচনী ইশতেহারে ঘোষিত সকল নাগরিক সেবা ফ্রি করে দেয়ার ঘোষণা বাস্তবায়ন করলেন মাহফুজার রহমান দুলু। এখন থেকে জন্মসনদ, ট্রেডলাইসেন্স, মৃত্যু সনদ সহজ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় সব নাগরিক সেবা নিতে জনগণকে আর কোন অর্থ প্রদান করতে হবেনা।

 

চেয়ারম্যানের এমন ঘোষণা শুনে গান্নারপার এলাকার রুবেল মিয়া বলেন, আমার জীবনে যে ক’জন চেয়ারম্যানকে পেয়েছি নব্য দায়িত্ব ভার গ্রহণ করা চেয়ারম্যান মাহফুজার রহমান দুলুর ঘোষিত নাগরিক সেবা ফ্রী করে দেয়া ব্যতিক্রম ও মহতী উদ্যোগ হিসেবে মনে করি। ধামুর এলাকার বাসিন্দা মিলন মিয়া বলেন, দুলু চেয়ারম্যানের নির্বাচনী ইশতেহারে নাগরিক সেবাগুলো ফ্রী করে দেয়ার প্রতিশ্রুতি ঘোষণার মাধ্যমে বাস্তবায়ন করে তিনি তাঁর কথা রাখলেন। পশ্চিম নবনীদাশ এলাকার বিপ্লব চন্দ্র রায় বলেন, আমি নতুন চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, তিনি চেয়ারম্যান হয়েই, শুরুতেই নাগরিক সেবার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।

 

এ বিষয়ে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহাফুজার রহমান দুলু বলেন, আপনারা কোন ধরনের সেবার জন্য কাউকে কোন টাকা দিবেন না। আমি আজ শুক্রবার হতে যতদিন চেয়ারম্যান হিসেবে আছি ততদিন জন্ম সনদ, ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ,ওয়ারিশান সনদসহ সকল নাগরিক সেবা ফ্রী করার বিষয়টি মাইকিং এর মাধ্যমে ঘোষণা দেয়া হয়েছে। সর্বোপরি আমি আজ পবিত্র কোরআন খতম করানোর পর দোয়া মাহফিলের মাধ্যমে জনবান্ধন চেয়ারম্যান হিসেবে যেন কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )