1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্যাটরিনার ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ ভক্তরা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ক্যাটরিনার ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

পুণ্যস্নানে গিয়েও রেহাই নেই। মহাকুম্ভে মহিলাদের গোসলের ভিডিও তুলে তা দেদারসে বিক্রি হচ্ছে ভারতে, এমন অভিযোগ উঠেছিল আগেই। দাবি করা হয়েছিল, মহাকুম্ভে স্নানের পর পোশাক পরিবর্তন করাকালীন মহিলাদের ভিডিও তোলা হয়েছে গোপনে এবং সেই ছবি অনলাইনে বিক্রি করা হচ্ছে।

যারা অভিনেত্রীর গোসলের ভিডিও পোস্ট করেছে তাদের কড়া ভাষায় তীব্র আক্রমণ করেছেন ক্যাটরিনা ভক্তরা ও রাভিনা ট্যান্ডন।

সম্প্রতি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। এবারের মহাকুম্ভে শাহি স্নানে অংশগ্রহণ করতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বরাও যোগ দিয়েছিলেন। সেই তালিকায় সর্বশেষ নাম হিসাবে জুড়ল ক্যাটরিনার নাম।

মহাকুম্ভে ক্যাটরিনাকে ঘিরে ধরল স্বল্পবসনা পুরুষরা!

শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে পুণ্যস্নানে হাজির হয়েছিলেন তিনি।  নায়িকার অমৃতস্নান দেখতে উপচে পড়ে ভিড়। নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গোসলের সময় বলিউড নায়িকাকে চারপাশ থেকে ঘিরে রয়েছে স্বল্পবাস পুরুষরা। রীতিমতো আঁতকে উঠতে হয় সেই ভিডিও দেখে।

স্বল্পবাস পুরুষরা এমনভাবে চারপাশ থেকে ছেঁকে ধরেছিলেন অভিনেত্রীকে যে, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই ক্যাটরিনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।

 

ঘটনাস্থলে দুই তরুণ ক্যাটরিনার স্নানের ভিডিও করছে এবং স্নানরত নায়িকার উদ্দেশ্যে ঠাট্টা তামাশাও জুড়ে দিয়েছে! ওই দুই তরুণের বিরুদ্ধে ক্যাটরিনার গোসলের ভিডিও নেটপাড়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভিডিওতে তাদের বলতে শোনা যায়, ‘এই যে আমি আর আমার ভাই, আর ওই দেখুন ক্যাটরিনা কাইফ।’

 

সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই তেড়েফুড়ে উঠেছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকে কুরুচিকর এমন আচরণের জন্য ওই দুই তরুণকে কটাক্ষ করেছেন। পাশাপাশি তাদেরকে ক্ষমা চাইতে বলেছেন।

 

আপত্তিকর এই ভিডিওটি চোখে পড়তেই গর্জে উঠেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন-ও। তিনি বলেছেন, ‘কী জঘন্য! এই ধরণের মানুষেরা সব জায়গায় গিয়ে পরিবেশ নষ্ট করে। শান্তি ও সম্মানের বারোটা ঘটায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )