1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যৌথ বাহিনী কর্তৃক উদ্ধার পীরগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনী ! | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

যৌথ বাহিনী কর্তৃক উদ্ধার পীরগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনী !

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০১ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি তল্লাশীর চেষ্টা ডাকাত সন্দেহ অবরুদ্ধ করে গণপিটুনী দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এ সময় ১ জন কৌশলে পালিয়ে গেছে। ঘটনাটি গত মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের পশ্চিমপাড়ার।

 

এ খবর পাবার পর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা,পীরগঞ্জ থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসে। আটককৃতরা হলো- উপজেলার মিঠিপুর ইউপি’র একবারপুর গ্রামের মৃত, আব্দুস সাদেক প্রধান সাদার ছেলে মাজহারুল ইসলাম হীরা প্রধান (৪০) ও একই গ্রামের শাকিল মিয়া (৩২) । এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, ঘটনার দিন আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করে তাকে অবৈধ মালামাল আছে জানায়। এ সময় রাজ্জাক তাদের পরিচয় জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়। গত শনিবার পুলিশ পরিচয়ে ডাকাতির শিকার মোহন চন্দ্রের স্ত্রী প্রতিবেশি রাজ্জাকের বাড়িতে এসে এদের একজনকে চিনে ফেলে। সে তাদের বাড়িতে সেদিন পুলিশ পরিচয়ে ডাকাতি করেছে বলে জানায়।

 

এতে স্থানীয়দের সন্দেহ হলে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় এরা দৌড়ে কোমদ চন্দ্র বর্মনের ছেলে দিনবন্ধু বর্মনের বাড়িতে আশ্রয় নেয়। ঘটনাটি মুুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ায় উত্তেজিত গ্রামবাসীর দিনবন্ধুর ঘরের জানালা-দরজা ভাংচুর করে তাদের বেধড়ক গণপিটুনী দিয়ে অভিযুক্তদের ব্যবহৃত পালসার দেড়’শ সিসি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুকসহ সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে আসে।

 

উল্লেখ্য,গত ১লা মার্চ শনিবার দুপুরে এনায়েতপুর গ্রামের মৃত. বাবু রাম চন্দ্র বর্মণের ছেলে মোহন চন্দ্র বর্মণের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশীর কথা বলে দেড় ভরি সোনা, রুপা ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে এরা চম্পট দেয়। আব্দুর রাজ্জাক জানান, তারা প্রথমে টয়লেট ব্যবহারের কথা বলে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এমনকি আমি অবৈধ ব্যবসা করি বলে চাপ দেয় এতে আমি তাদের পরিচয় জানতে চাই এমন সময় আমার প্রতিবেশি মোহনের স্ত্রী এসে এদের ৩ জনের ১ জন তাদের বাড়িতে ডাকাতির সময় পুলিশ পরিচয় দিয়েছিল বলে জানায়। তাদের একজনের প্যান্টের পকেটে তিনি হাতকড়াও দেখেছেন বলে জানান।

 

মোহন চন্দ্র বর্মন সাংবাদিকদের বলেন, এখানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আমার বাড়ি থেকে দেড় ভরি সোনা,রুপা ৪০ হাজার টাকা গত শনিবার বাড়ির সবাইকে জিম্মি করে নিয়ে যায়। আমি এদের শাস্তি চাই। পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান,ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। গনপিটুনীতে আহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )