মঙ্গলবার দুপুরের রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসন এবং সেনাবাহিনীসহ আকস্মিক অভিযান চালিয়ে দুটি ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেন।
উল্লেখ্য,এর আগে উপজেলার আরও ৫ টি ইটভাাটা ভেঙ্গে দেয়া হয়েছে। গত সোমবার খালাশপীর এলাকায় জনৈক নজরুল ইসলামের ইটভাটা ভেঙ্গে দেয়ার সময় স্থানীয়দের হামলায় ২ পুলিশ আহত হলে পরে সেনা বাহিনীর সহযোগিতা নিয়ে ওই ভাটাটি ভেঙ্গে দেয়া হয়।
অবশ্য উপজেলার ১৫ টি ইউনিয়নে এ ধরনের আরও ২৭ টি অবৈধ ইটভাটা রয়েছে। উপজেলায় যে ধরনের কচ্ছপের গতিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলছে এতে অবশিষ্ট আরও ২২ টি ইটভাটা উচ্ছেদ করতে মাসাধিকাল সময় প্রয়োজন।