


সারাদেশে অব্যাহত নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে কুড়িগ্রামের রৌমারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন করেন উপজেলা খুন, ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী কমিটি। এতে অংশ নেন সকল শ্রেণি পেশার শতাধীক মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা খুন, ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী কমিটির আহবায়ক মহিউদ্দিন মহির, সদস্য সচিব ফিরোজ আহমেদ ও প্রভাষক আক্তারুজ্জামান।
বক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশে অব্যাহত নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণ হত্যার প্রতিবাদ অব্যাহত রয়েছে। তারপরও কোনো বিচার হচ্ছে না। নিপীড়নের বিচার ও ব্যর্থ উপদেষ্টার অপসারনের দাবি জানান তারা।