1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজধানীতে রামপুরায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

রাজধানীতে রামপুরায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

রাজধানীর রামপুরায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রামপুরার একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার সংবাদ পাই। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

 

তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনও সংবাদও আসেনি ফায়ার সার্ভিসের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )