1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম হাসপাতালের নানা অব্যবস্থাপনা তত্বাবধায়কের অপসারনের দাবী জাতীয় নাগরিক পার্টির | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

কুড়িগ্রাম হাসপাতালের নানা অব্যবস্থাপনা তত্বাবধায়কের অপসারনের দাবী জাতীয় নাগরিক পার্টির

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ জন দেখেছেন
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নানা অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার কারনে তত্বাবধায়কের অপসারনের দাবী করে সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

রোববার দুপুরে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন।

দলটির আহবায়ক দাবী করেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে সিন্ডিকেট করে আসছেন তত্ববধায়ক এটি আর চলতে দেয়া হবে না।তাই অনতিবিলম্বে হাসপাতালটির তত্বাবধায়ককে অপসারন করে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে কার‌যকর ব্যবস্থা নিতে স্বাস্থ্য উপদেষ্ঠার প্রতি আহবান জানান। তানাহলে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন। তবে হাসপাতলটির তত্বাবধায়ক ডাঃ মোঃ শহিদুল্লাহ লিংকন বলেন ঔষধ ও জনবল চাহিদানুযায়ী না পাওয়ায় সেবার মানে কিছুটা বিঘ্ন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )