1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ, মার্চ ফর গাজা কর্মসূচি পালন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

 পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ, মার্চ ফর গাজা কর্মসূচি পালন

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন
চলমান ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলা- গণহত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিসহ সর্বস্থরের মানুষ। একই সাথে ইসরাইলি সকল পণ্য বর্জনের ডাক দিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করে তারা। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর বিভিন্ন সমজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হয়। সেখানে বিক্ষোভ করে একটি মিছিল বের করে। মিছিলটি ডোকরোপাড়ার জজ কোর্ট এলাকায় গিয়ে আবারো একই স্থানে এসে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক হাজার মুসল্লি সহ মানুষজন অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের পক্ষে থেকে ইসরাইলের বর্বরতার তীব্র প্রতিবাজ জানান। একই সাথে সকল মুসলিম জাতিকে একত্রিত হয়ে ইসরাইলের সকল পণ্য বর্জনের ডাক দেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় খেলাফত মজলিসের সভাপতি মিরমুরশেদ তুহিন, বকুলতলা মসজিদের খতিব শাফিউদ্দীন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী। এদিকে প্রতিবাদ সমাবেশে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুদ্ধ মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )