1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রোম ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

রোম ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ইতালির রোম ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় কাতারের উদ্দেশে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা। ৩ দিন সেখানে কাটিয়ে ২৫ এপ্রিল ভ্যাটিকান যান তিনি। সেখানে পোপ ফ্রান্সিস জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন ড. ইউনূস। এছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

২১ এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )