1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতীয় আইনগত সহায়তা দিবসে রংপুরে বন্ধুর র‌্যালি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

জাতীয় আইনগত সহায়তা দিবসে রংপুরে বন্ধুর র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকালে রংপুর জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ছাড়াও বিভিন্ন সংগঠন ও সংস্থা অংশ নেয়।

 

পরে, জজ আদালত চত্বরে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। রংপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এই অনুষ্ঠান আয়োজন করে।

এদিকে র‌্যালিসহ অন্যান্য কার্যক্রমে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্যানেল আইনজীবী এস এম আলম লাবলু, আইনজীবী মোছা. প্রিয়াংকা রহমান, বন্ধু মিডিয়া ফোরামের আহ্বায়ক ও ফেলো সাংবাদিক জিতু কবীর, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, ওয়াচডগ মেম্বার শহীদ হোসেন শ্রাবণ ছাড়াও সোহাগ কুমার দাস, মোকছেদুল মোমিনীন, সিয়াম আবিদ, সাদিয়া, রতনা, মৌ আক্তার, শিলা, শুদ্ধ, রোজ, নুসাইবা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )