1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে - মাওলান আব্দুল হালীম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে – মাওলান আব্দুল হালীম

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

গঙ্গাচড়া উপজেলায়  কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয় এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজারও মানুষ খোলা আকাশের নিচে বাস্তুহীন হয়ে পরে । বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

 

সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালীম সোমবার ওই এলাকায় আসেন। ওই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা  অধ্যাপক রায়হান সিরাজী।

পরিদর্শনের সময় কালে প্রত্যেক পরিবারকে  নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, গংগাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মওলানা সাইফুল ইসলাম, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি আসাদুল হক মাষ্টার, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের মো. আশরাফুল আলম, সদর ইউনিয়ন আমীর মো. মনিছুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )