1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতে অবস্থান করলেও সাংবাদিকের নামে রংপুরে মামলা | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ভারতে অবস্থান করলেও সাংবাদিকের নামে রংপুরে মামলা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

চিকিৎসার জন্য ভারতে অবস্থান করলেও সাংবাদিক এর নামে মামলা হয়েছে। সমকাল এর সাংবাদিক মাজহারুল আলম মিলন চিকিৎসা জনিত কারণে ১০ জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত ভারতে অবস্থান করলেও তার নামে রংপুর কোতয়ালী থানায় ওই গায়েবি মামলা দায়ের হয়। সমকাল এর পীরগঞ্জ প্রতিনিধি ১৯ জুলাইয়ের ঘটনা উল্লেখ করে রংপুরের কোতোয়ালি থানায় তার নামে গত ৯ মে মামলা নং-৯/১২২ রুজু করা হয়েছে। রংপুর মুলাটোল এর বাসিন্দা আব্দুল মাজেদ এর ছেলে রমজান আলী বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় ওই মামলা দায়ের করেন। এতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ রংপুরের কয়েকটি থানার আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি ১৫২ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। উল্লেখ্য,মাজহারুল আলম মিলনকে আওয়ামী লীগ নেতা দেখানো হলেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোন পদেই তার নাম ছিল না। তিনি টানা সাড়ে ৯ বছর পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গে মাজহারুল আলম মিলন জানান,ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )