1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ডেইরি খামার সম্প্রসারণে মতবিনিময় সভা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় ডেইরি খামার সম্প্রসারণে মতবিনিময় সভা

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্বইচলী এলাকায় ডেইরি সমবায় কার্যক্রম সম্প্রসারণ ও দুগ্ধ-মাংস উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ মে  বিকেলে গঙ্গাচড়া সমবায় কার্যালয়ের উদ্যোগে ও লক্ষ্মীটারী পূর্বইচলী দুগ্ধ ও মাংস উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (ঢাকা) জনাব জেবুন নাহার। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগের যুগ্ম নিবন্ধক (অঃদঃ) মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জনাব রিক্তা দত্ত। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলার সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন এবং লক্ষ্মীটারী

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদী।এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: ভুটকা দুগ্ধ ও মাংস উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ, বড়বিল সমবায় সমিতির সভাপতি মোঃ বাবুল মিয়া, লক্ষিটারী পূর্বইচলী সমবায় সমিতির সভাপতি হোসেন আলী কান্দুরা মুন্সি, এবং আজাহার আলী।সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয় খামার ঘুরে দেখেন এবং সমবায়ভিত্তিক উদ্যোগের অগ্রগতির প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )