1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধ
  • আপলোডের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৯ জন দেখেছেন

রংপুরের ভাঙ্গাচড়ায় ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৭ মে শনিবার দুপুরে গঙ্গাচড়া খাদ্য গুদামে ফিতা কেটে চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
জানা যায়, চলতি মৌসুমে গঙ্গাচড়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী
৭৯৮ মেট্রিক টন ধান ও ১৭৯২.৯৮০ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকায় মিলার ও কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খাদ্য কর্মকর্তা উম্মে কুলসুমা খাতুন,এল.এস.ডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, নূরজাহান অটো রাইস মিলের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম, আইয়ুব আলী, ইউনুস আলী, আজাহার আলী, গোলাম রব্বানী, মশিউর রহমান, আলতাব হোসেন, জয়নাল আবেদীন, ওসমান গনি, শরিফুল ইসলাম, শফিকুল ইসলামসহ, অন্যান্য কর্মকর্তার্বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )