1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দীপিকা নয়, শাহরুখকন্যা সুহানার মা হচ্ছেন রানি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

দীপিকা নয়, শাহরুখকন্যা সুহানার মা হচ্ছেন রানি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

২০২৫ সালের শুরু থেকেই ‘কিং’ সিনেমার যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। স্বভাবতই এ সিনেমার প্রতি ভক্ত তো বটেই, দর্শকদের আগ্রহ প্রবল। চলতি মাস থেকেই শুরু হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং। ছবিতে থাকছেও বেশ কিছু চমক। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর সুহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে।

তবে এবার পাওয়া গেল অন্য খবর। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জি। অর্থাৎ, ছবিতে দীপিকার পাশাপাশি দেখা যাবে রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে সুহানার মা হতে পারেন রানি।

 

বলিউডের একটি সূত্র অনুযায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু।আর সে জন্য নাকি ‘কিং’ ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে সিদ্ধার্থ আনন্দ। তাই মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তার এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।

 

সবকিছু প্রকাশ করলেও মেয়ে সুহানার চরিত্রটি ঠিক কী, সেটা নিয়ে কিছুই বলেননি শাহরুখ খান। মেয়ের অভিষেকটা রাজকীয়ভাবেই করতে চান। তাই পর্দায় রীতিমতো তারকার হাট বসাচ্ছেন তিনি। যদিও সুহানাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলে বলিউডবোদ্ধাদের ধারণা। দীপিকা থাকবেন ক্যামিও চরিত্রে। এই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরের নাম শুরুতে শোনা গেলেও শেষে দীপিকাই চূড়ান্ত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ। জানা গেছে, সিনেমা অনিল কাপুরকে দেখা যাবে শাহরুখ খানের বসের চরিত্রে। খলনায়কের ভূমিকায় থাকবেন জয়দীপ। অ্যাকশন সিনেমা হলেও হাস্যরস কিন্তু বাদ থাকছে না। চিন্তা কী! এজন্য তো আছেন আরশাদ ওয়ারসি।

মেয়ের অভিষেকের জন্য শাহরুখের পরিশ্রম কিছুটা বেশি হলেও সুহানার কিন্তু এটাই প্রথম সিনেমা নয়। ওটিটি-তে এর আগেই তার অভিষেক হয়েছে। নেটফ্লিক্সে প্রকাশিত ‘আর্চিজ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )