1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় উপজেলার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির পক্ষ থেকে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলনের সঞ্চালনা ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো: শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

 

কর্মী সভায় প্রধান অতিথি বলেন, ‘বিগত সরকারের মত আমরা ফ্যাসিস্ট হবোনা। আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।’ যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি কর্মীদের প্রতি সোচ্চার থাকার আহ্বান করেন।

 

এ সময় উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন প্রধান মায়া, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন খোকন, মাসুদ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মফিদুল ইসলাম, সদস্য-সচিব আল রাজী রাজীব, উপজেলা কৃষক দলের আহবায়ক জুয়েল সরকার, সদস্য-সচিব নেওয়াজ শরিফ, যুগ্ম-আহবায়ক পারভেজ হাসান, তাঁতি দলের আহবায়ক রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, সদস্য-সচিব আল মোবারসেল মোনয়ারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )