1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
'নৌপ্রধান স্বর্ণপদক' পেলেন কাউনিয়ার মেহরাব  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

‘নৌপ্রধান স্বর্ণপদক’ পেলেন কাউনিয়ার মেহরাব 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৮৫ জন দেখেছেন
রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজীব ওয়ার্ডের মোঃ মোজাম্মেল হক মিল্লাত এর জেষ্ঠ পুত্র মেহরাব হক। বাংলাদেশ নেভাল একাডেমি আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য এবং সব বিষয়ে উচ্চ নৈপুণ্যের জন্য “নৌপ্রধান স্বর্ণপদক” লাভ করেন মেহরাব। বি-ব্যাচ,২২ এর মোট ৪৪ জন নবীন কর্মকর্তার মধ্যে মেহরাব দ্বিতীয় স্থান লাভ করেন।
রোববার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন। আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) সূত্রে এসব তথ্য জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )