1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৭৭ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে  ৩৯০ পিস ইয়াবাসহ ০২  মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার সোনাহাহাট ব্রীজের পশ্চিম মাথা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর গ্রামের শরিফুল হকের ছেলে ইকবাল জাহেদী (৩৫) এবং সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৪)।

পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোনাহাট ব্রীজের পশ্চিম মাথা থেকে ইকবাল জাহেদী ও আনিছুর রহমানকে আটক করে।পরে তাদের নিকট থেকে ৩৯০পিস ইয়াবা,০১ টি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল,২ টি বাটন ফোন,০১ টি এন্ড্রয়েড ফোন, মাদক ক্রয় বিক্রয় এর নগদ ৩৫০০ টাকা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব‍্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )