1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর আদালত চত্ত্বরকে ‘ধুমপান মুক্ত’ এলাকা ঘোষণা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

রংপুর আদালত চত্ত্বরকে ‘ধুমপান মুক্ত’ এলাকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

রংপুর আদালত চত্ত্বরকে ‘ধুমপান মুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ, ধুমপান ও মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।

এ নিয়ে প্রচারণার পাশাপাশি আগামী সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা করার কথা জানান তিনি।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিখ হোসেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার ও পরিবেশ আন্দোলন-মাপার প্রধান নির্বাহী অ্যাডভোকেট এএএম মুনীর চৌধুরী।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে সকল নাগরিককে সচেতন হতে হবে। বিশেষ করে প্লাষ্টিকের মাধ্যমে আমাদের পরিবেশ ও প্রাণিকূল বিপন্ন হতে চলেছে। তাদের রক্ষায় প্লাষ্টিকের ব্যবহার শুণ্যের কোঠায় নামিয়ে আনতে হবে। প্লাষ্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধে অভিযান করতে হবে। এছাড়া ধুমপান ও মাদকের বিস্তার রোধে সকলকে এগিয়ে আসতে হবে।

মানবাধিকার ও পরিবেশ আন্দোলন- মাপা, আরডিআরএস ও বাংলাদেশ মহিলা পরিষদ এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে বিচারকৃবন্দ, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর আদালতের পুকুর পাড়ে ফলদ গাছের চারা রোপন করেন ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )