1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ  বাজেট ঘোষণা  | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ  বাজেট ঘোষণা 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫ -২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত ও  সাধারণ  বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় ধরা হয়েছে ৫৫ কোটি  ৯৪ লক্ষ ২০০ শত  টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৭০০ শত টাকা। উদ্বৃত্ত রয়েছে ৬০ হাজার ৫ শত টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আনোয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন, পৌর জামায়াতের সাবেক আমির আমিনুল ইসলাম সেলিম, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান,ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি প্রমূখ।

অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা -কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )