1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে ৪লাখ টাকা মুল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ৪লাখ টাকা মুল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৯ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে মাছের ভান্ডার খ্যাত আশুরার বিলে অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ জাল ফেলে মাছ ধরার অপরাধে একজনকে জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন বলেন- বেশ কিছুদিন যাবত কতিপয় দুস্কৃতিকারীরা সরকার কর্তৃক নিষিদ্ধ বিভিন্ন জাল দিয়ে আশুরার বিলে মাছ ধরে আসছিল। জালের ফাঁসগুলি খুবই শুরু হওয়ায় জালগুলিতে পোনা মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর ব্যাপক করে আসছিল। ইতিপুর্বে তাদেরকে একাধিকবার সতর্ক করার পরেও তাদের এমন কাজ অব্যহত থাকায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষনের আওতায় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহযোগিতায় আশুরার বিলে এ অভিযান পরিচালনা হয়েছে। অভিযানে প্রায় ৬০ চায়না দুয়ারী জাল সহ বেশি কিছু নিষিদ্ধ চাল জব্দ করা হয়। পরে ঐ জালগুলি উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )