1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দল হামিদ (৬৮) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিন ওই গ্রামের মৃত হবিউল্ল্যার ছেলে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল জানান, বৃহস্পতিবার সকালে মুয়াজ্জিন আব্দুল হামিদ আমনের জমিতে সেচ দিয়ে পানি দেয়ার জন্য যান। এ সময় সেচের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ স্থানীয় একটি মসজিদে দীর্ঘ দিন ধরে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )