1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

রংপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন

গলায় ছুরি ধরে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বড় দোলাপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফার বাড়িতে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন গোলাম মোস্তফা ও তার পরিবারের লোকজন। ভোর রাতে বাড়িতে লোকের আগমন টের পেয়ে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা ডাকাত দলের সদস্যরা ধরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল নিয়ে গেছে ডাকাত দলের লোকজন। গোলাম মোস্তফা জানান, এটি পূর্ব পরিকল্পিত ঘটনা।

 

আমার বাড়ির পুরো তথ্য নিয়ে ডাকাতি করেছে। নগদ টাকা ও মালামালসহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এছাড়া আমাদের এলাকায় থাই জুয়া, লটারি খেলার লোকজন রাতভর মাদক নিয়ে মোটরসাইকেলে চড়ে বেশামাল চলাফেরা করেন। এমন ঘটনা থেকেও সন্দেহ হয়।

সয়ার ইউপি চেয়ারম্যান ইবাদত পাইলট বলেন, আজকাল দেশে আইনকানুন বলতে কিছুই নেই। আমাদের কথাও কেউ  শুনতে চায়না। উঠতি বয়সের ছেলেরা প্রকাশ্যে নেশা করে। অভিভাবকরাও কথা শুনেন না। ডাকাতির ঘটনাটি খুবেই দুঃখ জনক, এমন ঘটনা তারাগঞ্জে যেন আর না হয়।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘ঘটনাটি জানার পরেই নিজেই ঘটনাস্থল গিয়েছিলাম। অপরাধিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )