1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি যুবক গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি যুবক গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায়
ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থসহ বড়ভিটা এলাকার মাদক কারবারি সাগর খান (২১) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )