


রংপুরের তারাগঞ্জে মাদকসেবন ও বিক্রির দায়ে হেলাল মিয়া (৩২) জেল ও জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত এ সাজা দেন। দন্ডপ্রাপ্ত মাদকসেবনকারী উপজেলার ইকরচালি ইউনিয়নের মাটিয়অলপাড়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে হেলাল মিয়া। জানা গেছে, দীর্ঘদিন থেকে মাদক সেবন ও কারবারীর সাথে জরিত। উপজেলার বামনদিঘি ইকোপার্কে গিয়ে উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসা করে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা রেখে সেবন করেন।
পার্কের শুভাস ছড়ানো পরিবেশ নষ্ট করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্তস্থানে অভিযান চালিয়ে হেলালকে আটক করেন। পরে আসামি নিজের দোষ স্বীকারোক্তি করেন। উক্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মো হেলালকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। তিনি বলেন, অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।