1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৩৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৩৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ৩৩ জন মেধা বৃত্তি প্রাপ্তশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুমের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ: মাহাতাব হোসেন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, কাশিপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ-হেল-বাকি, ফুলবাড়ী জসিমিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার,ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি আরাবুর রহমান পাশা, অনন্তপুর দাখিল মাদ্রাসার দাখিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী) জাহিদ হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )