1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে ফুলবাড়ীতে বিএনপির বিশাল বিজয় মিছিল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে ফুলবাড়ীতে বিএনপির বিশাল বিজয় মিছিল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ছাত্রজনতার গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির এক বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৩ টায় ফুলবাড়ী উপজেলা বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে বিশাল বিজয় মিছিলটি ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুব আলম সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান হাসু  মাহফুজুর রহমান মাসুম, আরিফুরজ্জামান আরিফ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )