1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

রৌমারীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন

রৌমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (৯ আগষ্ট) বিকেল ৩টায় এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধায়নে ও সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, বিশেষ অতিথি রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কলিম চাঁন, সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রংপুর ফুটবল একাদশ বনাম ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ। এতে ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করেন ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )