1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
র‍্যাবের অভিযানে ২৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

র‍্যাবের অভিযানে ২৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন

রংপুরে মাদকবিরোধী অভিযানে ২৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়না বেগম (৪২) ও মানিক মিয়া (৩৪)।রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৩ এর চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মহিপুরে কাকিনা-রংপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় নারী র‍্যাব সদস্য দ্বারা সন্দেহভাজন  এক নারীর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ময়না বেগম নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর সিংড়া গ্রামে।

এদিকে র‍্যাব-১৩ এর আরেকটি অভিযানিক দল রবিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ী স্মৃতিফলক সংলগ্ন কাকিনা জেবি প্রি-ক্যাডেট স্কুলের সামনে কালীগঞ্জ-কাকিনা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি অটোরিকশা তল্লাশি করে চালকের বসার সিটের নিচে সাদা প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করাসহ মাদক কারবারি মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৌভাসা ছোট রুপাই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )