1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

উলিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান  মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিনপির সহযোগি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।

পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে  সবাবেশ হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।পরে বিকেলে উলিপুর শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিছন্নতা অভিযান ও গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে ডাস্টবিন স্থাপন করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )