
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে।রবিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে খুচরা ব্যবসায়ী রাজ্জাকের ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন করে চারটি মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন। একই বাজারে খুচরা ব্যবসায়ী রফিক, রফিক মিয়া ও আজিমুল ইসলামের কীটনাশক দোকানেও পরিদর্শন করা হয়।
পরে ওই চার দোকানে এপি নাম্বার না মেলায় তাদের বিভিন্ন কোম্পানির কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তীতে বিক্রির অনুমোদন দেওয়া হবে। এ সময় কৃষি সম্প্রসারণকর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহানাজ লাইজু, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে। সেই সাথে কৃষি বিভাগ উপজেলার বালারহাটসহ বিভিন্ন হাট-বাজার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দের অভিযান অব্যাহত থাকবে।
Related