


দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শাখার ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার উপজেলা পরিষদ হলরুমে পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সাত্তার মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুত্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার ও ফরিদ আলম, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, যুগ্ন-আহবায়ক সাব্বির হোসেন প্রমুখ। এ সময় পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।